সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় বক্তারা, রানীগঞ্জ সেতু রক্ষায় বালুসিন্ডিকেটের বিরুধ্বে ব্যবস্থা নিন

জগন্নাথপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় বক্তারা, রানীগঞ্জ সেতু রক্ষায় বালুসিন্ডিকেটের বিরুধ্বে ব্যবস্থা নিন

নিজস্বপ্রতিবেদক: জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মোঃ মহসিন উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ সোহরাব হোসেন, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ খালেদ সাইফুল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম,নবাগত ওসি তদন্ত মোঃ হাফিজুর রহমান, ইকড়ছই আলীয়া মাদরাসার প্রিন্সিপাল মোঃ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ লুৎফুর রহমান,জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক ও জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় অভিভাবক কমিটির  সভাপতি  মোঃ সানোয়ার হাসান সুনু,
উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আফজল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলী, ফুড অফিসার সাহাব উদ্দিন, মাধ্যমিক সুপার ভাইজার অরুপ রায়,জগন্নাথপুর স্বরুপ চন্দ্র সরকারী  উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  মোঃ সৈয়দ নূর,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমদ,কলকলিয়া ইউনিয়নের চেয়ার ম্যান রফিক আহমদ, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান সদরুল ইসলাম, ছিলাউরা হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল,পাইলগাও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন প্রমূখ। বক্তাগন, উপজেলার মাদক ও জুয়ারী দের বিরুধ্বে ব্যবস্থা ও কুশিয়ারা নদীর ব্রীজ রক্ষায় বালু খেকোদের বিরুধ্বে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্যাহ দ্রুত সময়ের মধ্যে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com