সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে বালু উত্তোলন; ৫ শ্রমিকের কারাদণ্ড ৩ নৌযান আটক

জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে বালু উত্তোলন; ৫ শ্রমিকের কারাদণ্ড ৩ নৌযান আটক

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে দীর্ঘ দিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ শ্রমিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসময় বালুভর্তি ইঞ্জিনসহ ৩ টি নৌযান  জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেচিবাজার এলাকায় কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দীন।দণ্ডপ্রাপ্তরা হলেন, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শরিয়তপুর গ্রামের মাজু মিয়ার ছেলে নবী হোসেন (৩২), একই উপজেলার সরিষাকান্দা ইসলামপুর গ্রামের জুলহাজ মিয়ারে ছেলে মনির হোসেন(২৭), শান্তিপুর গ্রামের আজিদ মিয়ার ছেলে দিদার মিয়া (২৮), জামালগঞ্জ উপজেলার ঝনুপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলাল উদ্দিন (৩০) ও কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামের সেরালি মিয়ার ছেলে নজরুল (২৫)। এরমধ্যে নবী হোসেন ও আলাল উদ্দিনকে ৬মাস করে এবং বাকীদের ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন  বলেন, ঘটনাস্থলে অবৈধ বালু উত্তোলনকারীদের মধ্যে যাদের পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত করে যারা জড়িত তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাফিজুর রহমান  বলেন, দন্ডপ্রাপ্তদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com