শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

নিজেস্বপ্রতিবেদক: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের ২০২৫-২০২৬ সালের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন। কলেজের হল রুমে ১১ ডিসেম্বর সকাল ১১টায় কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক হুমায়ুন কবিরের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জগন্নাথপুর সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূইয়া, জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রউফ, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জনাব তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, প্রভাষক সালেহ আহমদ, শামীমা আক্তার, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সাধারণ সম্পাদক আলী হোসেন, শিক্ষার্থী ফারিহা আনজুম নাবিলা, ফারিহা বেগম, প্রমূখ। এসময় উপস্তিত ছিলেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ গন্যমান্য ব্যাক্তিরা। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com