মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন

উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থী দের মধ্যে স্কুল ব্যাগ বিতরন করা হয়েছে। স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী দানশীল ব্যাক্তিত্ব লন্ডন প্রবাসী জিল্লুর রহমান জিলুর আর্থিক সহযোগীতায় শিক্ষার্থী দের উৎসাহ প্রধানের লক্ষে তাদের কে নতুন বছরে উপহার হিসাবে স্কুল ব্যাগ প্রদান করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভূমি দাতা শেখ আবু মিয়ার সভাপতিত্বে ও স্কুলের শিক্ষক প্রনব দাসের পরিচালনায় অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষিকা মোছাঃ লিনা খানম।
প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হুরায়রা ছাদ মাষ্টার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা আব্দুল মুকিত, উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুল আলম,জগন্নাথপুর সরকারী গার্লস হাইস্কুলের অভিভাবক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু,কবি সালাহ উদ্দিন মিঠু, সাবেক কাউন্সিলর সফিকুল হক, উপজেলা ছাত্রদলের  সাবেক সভাপতি শিক্ষাুরাগী রাজু আহমদ, লন্ডন প্রবাসী সমাজসেবক পীর জিলানী আহমদ,কেশবপুর এডুকেশন ট্রাষ্ট ইউকের সভাপতি বশির মিয়া, ইন্সট্রাকটর মোঃ মোস্তাফা আহসান হাবিব, অভিভাবক কমিটির সাবেক সভাপতি হাবিল মিয়া ও শিক্ষানুরাগী ফারুক আহমদ প্রমুখ। এ সময় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ এলাকার অভিভাবক গন উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানে লন্ডন প্রবাসী সমাজসেবক  শিক্ষানুরাগী পীর জিলানী ও সমাজসেবক  শিক্ষানুরাগী   বশির মিয়া স্কুলের উন্নয়নে ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষনা দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com