শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করা হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি 

কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ

কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কয়ছর এম আহমেদের সমর্থনে বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে জগন্নাথপুরে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১১ টায় জগন্নাথপুর পৌরভবন প্রাঙ্গণে এক পথসভার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর নেতৃবৃন্দ জগন্নাথপুর টিএন্ডটি রোড, জগন্নাথপুর বাজার, কলকলিয়া বাজার, রাণীগঞ্জ বাজার ও চিলাউড়া বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।পথসভাগুলোতে বক্তারা বলেন, ” আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। সুনামগঞ্জ- ৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কয়ছর এম আহমেদ নির্বাচিত হলে সুনামগঞ্জ- ৩ আসনে ব্যাপক উন্নয়ন হবে।”তারা আরও বলেন, “জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষ শান্তিতে বিশ্বাসী। এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধান এবং তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা সময়ের দাবি।আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ তাদের যোগ্য প্রতিনিধি বেছে নেবেন।” বক্তারা প্রবাসী ও স্থানীয়দের কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার উদাত্ত আহ্বান জানান।উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সেক্রেটারি মুহিব চৌধুরী, জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সায়েক এম রহমান ট্রাস্টের সাবেক সভাপতি ও কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, ট্রাস্টের সাবেক সহসভাপতি এম এ কাদির,সাবেক সাধারন সম্পাদক মুজিবুর রহমান,জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সানোয়ার হাসান সুনু,ট্রাস্টি সুজাতুর রেজা, ছমির আলী, আওলাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ, বিএনপি নেতা জুলহাসানুল হক চৌধুরী জুয়েল, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক এম এ মতিন, দিলু মিয়া, শামসুল ইসলাম, তকবুর মিয়া,ফারুক আহমদ, স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব নাসিম আহমদ রুহেল, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক শামিম আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com