সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো

চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো

নিজস্বপ্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির নেতৃতাধীন জোট মনোনীত মোহাম্মদ কয়ছর আহমেদের সমর্থনে, ধানের শীষ প্রতিকের সমর্থনে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম ও গণ অধিকার পরিষদের আয়োজনে চিলাউড়া বাজারে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।বৃহস্পতিবার রাতে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক ডাঃ রাজা মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির সদস্য সেলিম আহমেদের পরিচালনায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির নেতৃতাধীন জোট মনোনীত, ধানের শীষ প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ, আরও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিছবাউজ্জামান সুহেল, লন্ডন মহানগর বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন আহমেদ, লন্ডন মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুর রব, যুক্তরাজ্য বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক সম্পাদক কামাল মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা আকরামুল ইসলাম কয়েছ, যুক্তরাজ্য বিএনপি নেতা আরজু মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা আলকু মিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম চিলাউড়া হলদিপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওঃ আলী আহমদ, গণ অধিকার পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি রোমেন মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মানিক মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আকিকুর রহমান জুনু, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক দিলোয়ার হুসেন লিলু, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক মোঃ দুধু মিয়া, ইউনিয়ন বিএনপির সদস্য মাসুক মিয়া, আব্দুল হক টুনু, আব্দুল গাফফার, মোজাহিদ মিয়া, সিরাজুল ইসলাম কালা, নাসির মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা ছালিক মিয়া, নোমান আহমেদ জুয়েল, আতাউর রহমান, জিবন মাহমুদ, ডাঃ গণপতি দাশ, আবুল কাশেম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নাজিমুল ইসলাম রাজু, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোতা মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাফিদুল ইসলাম শিহাব, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক আহমদ মিটু সহ আরও অনেকে। সভার শুরুতেই পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন মোঃ ছাইদ মিয়া। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা বাদল মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা আকিকুর রহমান চৌধুরী জুবের, স্পেন বিএনপি নেতা আব্দুল মোমিম আনা, জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য এম এম সুহেল, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার লিলু মিয়া, ৪নং ওয়ার্ডের মেম্বার রুবেল মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির সহ জগন্নাথপুর উপজেলা বিএনপি পরিবারেব নেতৃবৃন্দ।চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন পাড়া মহল্লা থেকে বিএনপি নেতাকর্মীরা ও ধানের শীষের সমর্থকরা খন্ড খন্ড মিছিল সহকারে মোহাম্মদ কয়ছর আহমেদের ল, ধানের শীষের নির্বাচনী জনসভায় যোগদান করেন।মোহাম্মদ কয়ছর আহমেদ উপস্থিত সকল জনসাধারণের কাছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে সালাম আদাব শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য শুরু করেন। তিনি তার বক্তব্যে চিলাউড়া বাসিকে উদ্দেশ্য করে বলেছেন আমি আপনাদের পাশের গ্রামের সন্তান, আপনাদেরই সন্তান, তাই আমি মনে করি আমার উপরে আপনাদের অবশ্যই অধিকার আছে, টিক তেমনি ভাবে আপনাদের উপরেও আমার অধিকার আছে তাই আমি সবার কাছে ধানের শীষের ভোট চাচ্ছি। আমি আপনাদের সেবায় নিয়োজিত হতে চাই তাই আপনারা আগামী ১২ ফ্রেরুয়াবী ধানের শীষে ভোট দিয়ে সুনামগঞ্জ ৩ ( জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আমাকে নির্বাচিত করবেন। আপনাদের পবিত্র আমানত ভোট আমাকে দিলে আমি নির্বাচিত হলে খুব সততার সাথে জগন্নাথপুর -শান্তিগঞ্জ কে এগিয়ে নিয়ে যাব, প্রতিশ্রুতি নয় কাজেই প্রমাণ করব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com