সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

ধানের শীষের পক্ষে এবার ঐক্যবদ্ধ জগন্নাথপুর গ্রামবাসী

ধানের শীষের পক্ষে এবার ঐক্যবদ্ধ জগন্নাথপুর গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মুহাম্মদ কয়ছর আহমেদের পক্ষে ঐক্যবদ্ধ জগন্নাথপুর গ্রামবাসী। সোমবার রাতে জগন্নাথপুর পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডে সর্বস্তরের জগন্নাথপুরবাসীর আয়োজনে সভায় দলমত নির্বিশেষে মুহাম্মদ কয়ছর আহমেদ কে সমর্থন জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর গ্রামের মুরব্বি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন।

 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ কয়ছর আহমদ। বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি মল্লিক মঈন উদ্দিন আহমেদ সুহেল,জগন্নাথপুর গ্রামের প্রবীণ মুরব্বি নাসির উদ্দিন,পিষুষ রায় কালা,ছামাদ মিয়া,নুরুল হক, শেখ আবু মিয়া,আব্দুল জলিল, সমাজসেবী রাজনীতিবীদ এম এ কাদির, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, সিরাজুল ইসলাম, রাজু আহমদ, তকবুর আহমদ, ফারুক আহমদ,সাব্বির আহমদ, সাবেক কাউন্সিলর শফিক আহমদ,গিয়াস উদ্দিন, কৃষ্ণ চন্দ,বিএনপি নেতা হাবিল মিয়া, জহিরুল ইসলাম লাল, ইলিয়াস আহমদ,মইন উদ্দিন প্রমুখ। সভা পরিচালনা করেন সাজু আহমদ ও মারজান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে কয়ছর আহমেদ বলেন, আমি আপনাদের আপনজন নিকট প্রতিবেশী।আপনাদের সামনে আমার বেড়ে উঠা।আমার জানামতে আমার কোন কারণে আপনাদের কাছে কেউ বিচার প্রার্থী হয়নি।আমি কথা দিলাম আগামীতে নির্বাচিত হলেও আমি আপনাদের মুখ উজ্জ্বল রাখতে কাজ করব।আপনাদের কে কোন লজ্জায় ফেলব না।আমি যুক্তরাজ্যে দীর্ঘদিন বিশ্বস্ততার সহিত দায়িত্ব পালন করেছি। বিএনপির চেয়ারপার্সন আপনাদের সন্তান কে বিশ্বাস করে দলের দায়িত্ব দিয়েছেন এখন আপনাদের কাছে পাঠিয়েছেন।আপনারা দলমত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে সংসদে পাঠালে আমি সর্বোচ্চ উন্নয়ন করতে চেষ্টা করব।সভায় দল মত নির্বিশেষে উপস্থিত সবাই ঐক্যবদ্ধভাবে কয়ছর আহমেদ কে সমর্থন জানিয়ে ভোট দিতে অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য এর আগে জগন্নাথপুর পৌরসভা ৭,৮,৯ নং ওয়ার্ডবাসী দলমত নির্বিশেষে কয়ছর এম আহমেদ কে সমর্থন জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com