বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি 

কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি 

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধের কাজ পরির্দশন করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সদস্য সদস্য জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
আজ সোমবার (২ মার্চ) দুপুরে তিনি হাওরের তেলিকোণা থেকে শালিকা এলাকার পর্যন্ত কয়েকটি বেড়িবাঁধ পরির্দশন করেন।পরির্দশন শেষে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধের কোন ধরনের অনিয়ম, দূর্নীতি বরদাশত করবো না। নীতিমানা অনুয়ায়ী সটিক উচ্চতা দিয়ে বাধের  কাজ করতে হবে। এখানে কোন ধরনের কারচুপি করলে সহ্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, আমি নলুয়া হাওরের পোল্ডার- ১ এর আওতাধীন ১, ২, ৩, ৪, ৫, ৬,৭ ও ৮ নম্বর প্রকল্প পরির্দশন করেছি।  কোন কোনো বাঁধের কাজ ৮০ – ৮৫ ভাগ  হয়েছে। এরমধ্যে একটি বাঁধের কাজ ৬৫ ভাগ সম্পন্ন হয়েছে। কাজ চলমান রয়েছে। কাজের মান সন্তোষজনক।  ফসল গোলায় উঠার আগ পর্যন্ত বাঁধের কাজে সম্পৃক্ত সদস্যদের কাজ রক্ষনাবেক্ষনের জন্য নির্দেশে দেয়া হয়েছে। পরিদর্শনকালে জগন্নাথপুরের ইউএনও বরকত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ, জগন্নাথপুর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলা কার্যালয়ের দায়িত্বে থাকা উপ সহকারি প্রকৌশলী শেখ ফরিদ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক আব্দুস সোবহান, উপজেলা যুবদলের আহ্ববায়ক আব্দুল হাসিম ডালিমসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য মুহাম্মদ কয়ছর আহমদ স্থানীয় ভুরাখালী বাজারে এলাকার  কৃষকদের সঙ্গে এক মত বিনিয়মসভায় মিলিত হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com