বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী

ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা 

ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা 

নিজস্বপ্রতিবেদক: লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে সুনামগঞ্জের জগন্নাথপুরের ৫ তরুণের মৃত্যুর ঘটনায় ৫ দালালসহ একটি আন্তর্জাতিক পাচারকারী চক্রের বিরুদ্ধে মামলা করা হয়েছে।মঙ্গঁলবার (৩১ মার্চ)  জগন্নাথপুর থানায় মানবপাচার ও প্রতারণা আইনে মামলাটি করেন নিহত আমিনুর রহমানের পিতা মো. হাবিবুর রহমান।মামলার আসামিরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার গয়াসপুর গ্রামের মদরিছ মিয়ার ছেলে বিলাল মিয়া ও দুলাল মিয়া এবং জগন্নাথপুর উপজেলার ইছগাঁও গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম। এছাড়া মামলায় জসিম মিয়া ও এনাম নামের আরও দুই ব্যক্তিকে আসামি করা হয়েছে যাদের বিস্তারিত পরিচয় ও ঠিকানা অজ্ঞাত।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে উন্নত জীবনের প্রলোভনে দালালের মাধ্যমে দেশ ছাড়েন জগন্নাথপুর উপজেলার  আমিনুর রহমান, ইজাজুল হক মনি, সায়েক আহমদ, মো. আলী আহমদ ও নাঈম মিয়া। জনপ্রতি ১১ থেকে ১৩ লাখ টাকা নিয়ে তাদের লিবিয়া থেকে একটি অনিরাপদ রাবার বোটে তুলে দেওয়া হয়। সাগরে ৫-৬ দিন ভাসমান থাকার পর খাবার ও পানির অভাবে তারা মারা যান। অভিযোগ রয়েছে, দালালদের নির্দেশে মৃতদেহগুলো সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছিল।জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এবং ২০২৬ সালের অভিবাসী চোরাচালান প্রতিরোধ অধ্যাদেশ অনুযায়ী মামলাটি রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং আন্তর্জাতিক এই চক্রের শেকড় খুঁজে বের করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com