শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভ: কেন্দ্রীয় শিক্ষা সচিবকে সরিয়ে দিল মোদি সরকার রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার শান্তিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা শান্তিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন, সদস্য সচিব আবুল কাশেম নাঈম জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস আজ জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ফের মেসির সঙ্গে জুটি বাঁধছেন নেইমার, তবে বার্সাতে নয়!

ফের মেসির সঙ্গে জুটি বাঁধছেন নেইমার, তবে বার্সাতে নয়!

 

স্পোর্টস ডেস্ক :: লিওনেল মেসির সঙ্গে ফের জুটি বাঁধতে চলেছেন নেইমার! সাবেক ক্লাব বার্সাতে ভিড়ছেন তিনি! বছরের শুরু থেকেই বিভিন্ন গণমাধ্যমে এমন খবর আসছে। এবার তাতে ঘি ঢাললেন স্বয়ং ব্রাজিল যুবরাজ। তার ইঙ্গিত, আবারও তারা একসঙ্গে জুটি বাঁধছেন। তবে কাতালান ক্লাবটিতে নয়।

গত আগস্টে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড (২২২ মিলিয়ন ইউরো) গড়ে বার্সা ছেড়ে পিএসজিতে যান নেইমার। শোনা যাচ্ছিল, মেসির ছায়া থেকে মুক্ত হতে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যাতে একক নৈপুণ্যে দলকে সব শিরোপা জেতাতে পারেন, জিততে পারেন স্বপ্নের ব্যালন ডি’অর। আপাতত সেই স্বপ্নপূরণ হচ্ছে না তার। তাই নানা পদক্ষেপ নিচ্ছেন সাম্বা তারকা।

শোনা যাচ্ছে, বার্সা ছাড়া রিয়াল মাদ্রিদে যোগ দিতেও দৌড়ঝাঁপ করছেন নেইমার। আবার থেকেও যেতে পারেন প্যারিসে। এ জন্য অবশ্য পিএসজিকে তার একটি শর্ত পূরণ করতে হবে। দলে টানতে হবে এমন কাউকে যিনি তাকে পূর্ণ সমর্থন দিতে পারবেন। চাপমুক্ত ও নির্ভার থেকে যেন খেলতে পারেন।

তা হলে কী মেসিকেই জ্ঞান-প্রাচুর্যে সমৃদ্ধ নগরীটিতে টানার বন্দোবস্ত করছেন নেইমার? গতকাল রোববার একটি টুইট করেছেন তিনি। তাতে বন্ধু মেসির সঙ্গে তোলা নিজের একটি ছবি জুড়ে দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, যখন আমি ও আমার বন্ধু লিও মেসি একসঙ্গে হই, দারুণ কিছু ঘটে। শিগগির এ নিয়ে আপনাদের আরও বলব। আপাতত শান্ত থাকুন।

পিএসজি ফরোয়ার্ডের এমন বক্তব্য রহস্যের সৃষ্টি করেছে। তবে কী পিএসজিতে ভিড়ছেন ছোট ম্যাজিসিয়ান? আপাতত তা নিয়ে মাথা না ঘামালেও চলবে। কারণ ক্লাবটিতে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, এডিনসন কাভানি ও ডি মারিয়ার মতো তারকারা।  এত তারকা থাকার পর পিএসজি আর কাউকে টানবে বলে মনে হয় না!

ফুটবল বিশ্লেষকরা বলছেন, এমন টুইট করে ফুটবল অনুরাগীদের ধন্দে ফেলেছেন নেইমার। খেলার বাইরে কোনো বাণিজ্যিক কারণে মিলিত হতে পারেন সময়ে দুই মহাতারকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com