সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন

উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামে ইউপি চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন শিপন এর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার( ১১ সেপ্টেম্বর) বিকাল ৫.০০ ঘটিকায় জয়কলস উজানীগাঁও সরকারি রশিদিয়া উচ্চ বিদ্যালয়ে হলরুমে জয়কলস ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন শিপন এর সমর্থনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উজানীগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বি আমিরুল ইসলাম। সভা পরিচালনা করে উপজেলা মাইক্রোবাস সমিতির সাধারণ সম্পাদক আবদাল হোসেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জয়কলস ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন শিপন, তিনি বলেন, আমি এই উজানীগাঁও গ্রামের সন্তান আমি আশা করেছি সামনের ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়বো। আপনাদের ভালবাসা ও সমর্থন নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আমি আমেরিকা বিলাশী জীবন ছেড়ে আমি আমার গ্রাম ও ইউনিয়নের মানুষের ভালবাসায় ফিরে এসেছি। আপনারা যদি সুযোগ দেন তাহলে আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে একজন সেবক হিসেবে মানুষের জন্য কাজ করবো। আমি জযকলস ইউনিয়নকে একটি মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আজকের মতবিনিময় সভা প্রমান করে আপনাদের হৃদয় আমাকে স্থান দিয়েছেন। আমি যে ভালবাসা পেয়েছি আমি বিজয়ী হই না হই আমি সবসময় আপনাদের পাশে থাকবো।  ইনশাআল্লাহ।
আরও বক্তব্য রাখেন গ্রামের প্রবীন মুরব্বি রহমত আলী, জসিম উদ্দিন, আব্দুর রহিম, ইমান আলী, মনফর আলী, মনসুর আলম, মছকু মেম্বার।
এসময় উপস্থিত ছিলেন, খোয়াজ আলী, লুৎফুর রহমান, আব্দুল করিম, কালাম মিয়া, আব্দুল ছত্তার, অজুদ মিয়া, রেবিন মিয়া, ছয়ফুল আলম, জমসিদ মিয়া, মাফিকুল ইসলাম, সবুজ মিয়া, লায়েক মিয়া, আছদ্দর আলী, গফ্ফার মিয়া সহ উজানীগাঁও গ্রামের সর্বস্তরের মানুষজন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com