রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ফলো-আপ ওরিয়েন্টেশন কর্মশালা শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু চেয়ারম্যান সুফি মিয়ার মা আয়মনা বিবির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে চাচাতো ভাইয়ের সুলফির আঘাতে ব্যবসায়ী নিহত রবীন্দ্রনাথ বনাম নজরুল: বিতর্ক নয়, মানুষের জীবনমানই হোক অগ্রাধিকার কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি কয়ছর আহমেদ: মডেল উপজেলা গড়তে সবার সহযোগীতা চাই জগন্নাথপুরে জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত: পুরস্কার বিতরণ ও প্রাণবন্ত আয়োজন জগন্নাথপুরে নাবিলা ইলেকট্রনিক্স এর শুভ উদ্বোধন  ‘স্টার শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড’ অর্জন করায় মাওলানা খলিলুর রহমানকে সংবর্ধনা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

খুলছে আরব-আমিরাতের শ্রমবাজার, কর্মী যাবে ১৯ ক্যাটাগরিতে

খুলছে আরব-আমিরাতের শ্রমবাজার, কর্মী যাবে ১৯ ক্যাটাগরিতে

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: খুলে যাচ্ছে সংযুক্ত আরব-আমিরাতের শ্রমবাজার। প্রাথমিকভাবে ১৯ ক্যাটাগরিতে বাংলাদেশি কর্মী নেবে দেশটি। এ লক্ষ্যে উভয় দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। আজ বুধবার আরব-আমিরাতের দুবাইয়ে স্থানীয় সময় দুপুর সোয়া ১২ টায় দেশটির মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্সেস এন্ড এমিরেটাইজেশন-এর আন্ডার সেক্রেটারী সাইফ আহমেদ আল সুআইদি ও বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার এনডিসি স্মারকটি স্বাক্ষর করেন। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
এতে আরো জানানো হয়, বিগত কয়েক মাসের আলাপ আলোচনার চূড়ান্ত পর্যায়ে দুবাইস্থ সংযুক্ত আরব আমিরাতের মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্সেস এন্ড এমিরেটাইজেশন-এর দপ্তরে উভয় দেশের মধ্যে শেষ পর্যায়ের আলাপ আলোচনার পর সমঝোতা স্মারকটি চূড়ান্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com