সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী 

৪১৯ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট

৪১৯ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: সৌদি আরবের জেদ্দার অভিমুখে ৪১৯ যাত্রী নিয়ে বিমান উড়ালের মধ্য দিয়ে চলতি বছরের হজ যাত্রা শুরু হয়েছে। হজের শেষ ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে আগামী ১৫ আগস্ট।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানিয়েছেন, শনিবার সকাল ৭টা ৫২ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে রওনা হয়েছে।
সৌদির সঙ্গে চুক্তি অনুসারে বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৬ হাজার ১৯৮ জন হজ করতে পারছেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন যাবেন। তিনি বলেন, আজ তিনটি ডেডিকেটেড ফ্লাইট ও একটি শিডিউলড ফ্লাইট জেদ্দা যাবে।
শাকিল মেরাজ বলেন, চলতি বছর সৌদি আরব সরকার নির্ধারিত ফ্লাইটের বাইরে অতিরিক্ত কোনো হজ ফ্লাইট পরিচালনার অনুমতি দেবে না। গত ১১ জুলাই আশকোনায় হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ আগস্ট হজের ফিরতি ফ্লাইট শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর তা শেষ হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com