সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুর পৌর শহরে দীর্ঘ যানজটে জন ভোগান্তি

জগন্নাথপুর পৌর শহরে দীর্ঘ যানজটে জন ভোগান্তি

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে সড়কের উন্নয়ন কাজ চলায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও পথচারী জনসাধারন। জানাগেছে, গত প্রায় ২ মাস আগে সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের মেরামত কাজ শুরু হয়। এরই ধারাবাহিকতায় জগন্নাথপুর পৌর শহরের ভেতরে চলছে আরসিসি কাজ। ২৪ ফুট প্রস্থের সড়কটি ১২ ফুট করে দুইভাগে কাজ করা হচ্ছে। এতে সড়ক সরু হয়ে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটে যাত্রীবাহী গাড়িগুলো আটকে থাকায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

সেই সাথে পায়ে হেঁটে চলাচল করতে গিয়েও পথচারী জনসাধারণ দুর্ভোগের শিকার হচ্ছেন। তবে ভোগান্তির শিকার হওয়া জনতাদের মধ্যে অনেকে বলেন, জগন্নাথপুর পৌর শহরে এই প্রথম সড়কে বড় ধরণের উন্নয়ন কাজ হচ্ছে দেখে চলাচলে কষ্ট হলেও সইতে হচ্ছে। সড়কের কাজ শেষ হলে সাচন্দে চলাচল করতে পারব এবং কাজের গুনগতমান বজায় রেখে সড়কের কাজ যেন সুষ্ঠভাবে সম্পন্ন হয় এটাই আশা করছি। যদিও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমএম বিল্ডার্স লিমিটেড এর সংশ্লিষ্টরা জানান, আগামী কিছু দিনের মধ্যেই জগন্নাথপুর পৌর পয়েন্টের কাজ শেষ হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com