শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কেশবপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের উদ্যোগ, রাস্তা উন্মুক্ত রাখার দাবিতে শতাধিক পরিবারের সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সংসদ সদস্য এম কয়ছর আহমদকে সংবর্ধনা শান্তিগঞ্জে ৩১৭ পরিবারের জন্য নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি, আলোচনা সভা,ডিও বিতরন ও মহড়া অনুষ্ঠিত নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা জগন্নাথপুরে ৩৯ পুজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান,সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আমি কৃতজ্ঞ: এমপি কয়ছর আহমদ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে শান্তিগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত জগন্নাথপুরে লোমহর্ষক শাহনাজ হত্যা: ঘাতক জিতেশ গোপের মৃত্যুদণ্ড জগন্নাথপুর বাজারে ‘মা জুয়েলার্সে’ দুর্ধর্ষ চুরি: ২০ লাখ টাকার মালামাল লুট

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

স্টাফ রিপোর্টার:: 
সুনামগঞ্জের জগন্নাথপুরে স্কুল কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার পূর্ব বুধরাইল (আটঘর) গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানাগেছে, জগন্নাথপুর উপজেলার আউদত পূর্ব বুধরাইল (আটঘর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে গত কয়েক দিন আগে গ্রামের রুনু মিয়া ও রফু মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
এরই জের ধরে শুক্রবার বিকেলে স্থানীয় গ্রামের মসজিদে নামাজ শেষে রফু মিয়ার লোকজনের উপর প্রতিপক্ষ রুনু মিয়ার লোকজন হামলা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মাসুম হোসেন, খালিক মিয়া, সাবাজ মিয়া, মখলিছ মিয়া, তুরন মিয়া, মিন্টু মিয়া, পারভেজ আহমদ, রুবেল মিয়া, শফিকুল ইসলাম সহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে গুরুত্বর আহত ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।  জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com