শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ২, গ্রেপ্তার ৩ শান্তিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারত বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসেবী আটক শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয় শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে সর্বোচ্চ ৭৪টি স্বাভাবিক প্রসব শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব শান্তিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

জগন্নাথপুরে ইমুর কুলখানিতে ভিক্ষুকদের আমন্ত্রন

জগন্নাথপুরে ইমুর কুলখানিতে ভিক্ষুকদের আমন্ত্রন

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরের সাংস্কৃতি অঙ্গনের প্রিয়মুখ প্রয়াত তানভীর আহমদ ইমুর কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ইমুর নানা বাড়ি উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামে কুলখানি অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক মো.শাহজাহান মিয়া, সমাজকর্মী গোলজার মিয়া, ছাত্রলীগ নেতা আবদুল মুকিত, রনিরাজ সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ গ্রহন করেন।
এছাড়া জগন্নাথপুর বাজারের ১৫ জন ভিক্ষুককে আমন্ত্রন করে খাওয়ানো হয় এবং তাদেরকে টাকা দেয়া হয়। সাধারণত ভিক্ষুকদের এসব অনুষ্ঠানে কেউ দাওয়াত করে না। এ অনুষ্ঠানে ভিক্ষুকদের দাওয়াত করে খাওয়ানোর ঘটনায় সবাই উৎসাহিত হয়েছেন। পরে প্রয়াত ইমুর রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল হয় এবং ইমুর পিতা জগন্নাথপুর বাজারের ঘড়ি ব্যবসায়ী আবদাল মিয়া সকলের কাছে ইমুর জন্য দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com