রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চেয়ারম্যান সুফি মিয়ার মা আয়মনা বিবির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে চাচাতো ভাইয়ের সুলফির আঘাতে ব্যবসায়ী নিহত রবীন্দ্রনাথ বনাম নজরুল: বিতর্ক নয়, মানুষের জীবনমানই হোক অগ্রাধিকার কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি কয়ছর আহমেদ: মডেল উপজেলা গড়তে সবার সহযোগীতা চাই জগন্নাথপুরে জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত: পুরস্কার বিতরণ ও প্রাণবন্ত আয়োজন জগন্নাথপুরে নাবিলা ইলেকট্রনিক্স এর শুভ উদ্বোধন  ‘স্টার শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড’ অর্জন করায় মাওলানা খলিলুর রহমানকে সংবর্ধনা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কেশবপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের উদ্যোগ, রাস্তা উন্মুক্ত রাখার দাবিতে শতাধিক পরিবারের সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে প্রতিমন্ত্রী এম.এ মান্নান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকায় ভোট দিন

জগন্নাথপুরে প্রতিমন্ত্রী এম.এ মান্নান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকায় ভোট দিন

স্টাফ রিপোর্টার: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এম পি বলেছেন,বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। বাংলাদেশ এখন আর কাউকে ভয় পায় না। মাথা উঁচু করে মর্যাদার সহিত বিশ্বেরবুকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন এই অগ্রযাত্রা কে বাধাগ্রস্হ করতে একটি মহল অপপ্রচার চালাচ্চে। সড়ক নিরাপত্তায় বর্তমান সরকার আইন প্রনয়নসহ সবধরনের পদক্ষেপ গ্রহনের কথা উল্লেখ করে এসব বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যাগে সড়ক নিরাপত্তা নিশ্চিত করণ জঙ্গীবাদ, মাদক, বাল্য বিবাহ রোধে মসজিদের ইমাম শিক্ষক ও নাগরিক সমাজের করনীয় শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন শনিবার দুপুরে উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে অনুষ্টিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম, পুলিশ সুপার বরকত উল্লা খান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,স াধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, ইমাম মাওলানা মুহিবুর রহমান প্রমুখ। পরে একই স্থানে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উদ্যোগে গরিব লোকদের মধ্যে ৮০ টি টিউবওয়েল ও মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে ৩ লাখ ৮৫ হাজার টাকার অনুদানের চেক বিতরন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com