সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু 

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক 
থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ৪৯ মিনিটে একমাত্র গোলটি করেন মাসুরা পারভীন। দুই মাস আগে ভুটানের থিম্পুতে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব হারিয়ে কেঁদেছিলেন বাংলাদেশের মেয়েরা। সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ট্রফি ভারতের কাছে হারিয়ে এলেও দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে বিজয়ের পতাকা উড়ালেন মৌসুমী, স্বপ্না, কৃষ্ণা, মারিয়া, সানজিদা ও তহুরারা।

তবে যতটা সহজে সাফল্য ধরা দেয়ার কথা ছিল, ততটা সহজে দেয়নি। এই ম্যাচে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে মেয়েদের।

গ্রুপপর্বে বাংলাদেশের কাছে ২-১ গোলে হারা নেপালই বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল লাল সবুজ জার্সিধারীদের। মেয়েরাও প্রত্যাশামাফিক ভালো খেলতে পারেনি। মৌসুমী, কৃষ্ণারা এ ম্যাচে ভুল পাস দিয়েছেন অনেক। ভারতকে হারিয়ে ফাইনালে উঠা নেপাল টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে পেরেছে ফাইনালেই। বাংলাদেশের মেয়েদের সহজে ছেড়ে দেয়নি তারা। তবে ৪৯ মিনিটে ঠিকই গোল আদায় করেন মাসুরা পারভীন। অধিনায়ক মিসরাত জাহান মৌসুমীর ফ্রি-কিক থেকে জয়সূচক একমাত্র গোলটি করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com