সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিলাদের শিরণী বিতরণ নিয়ে বিরোধের জের: হলিয়ারপাড়ায় দু’দফা হামলা ও ভাঙচুরের পর মানববন্ধন নেপালে ৬৭৫ জনের লাশ উদ্ধার, অব্যাহত উদ্ধার অভিযান অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী শান্তিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের মতবিনিময় শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ জগন্নাথপুরে দুই বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন- কয়ছর আহমদ এমপি

জগন্নাথপুরে জমি দখলের অভিযোগ

জগন্নাথপুরে জমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে দরিদ্র ভূমিহীন পরিবারের জমি প্রভাবশালী মহল কর্তৃক দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া গ্রামে। এ ঘটনায় বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্থানীয় সাঙ্গিয়ারগাঁও গ্রামের ভূমিহীন পরিবারের মৃত সোনাহর আলী সুন্দর এর ছেলে ছুফি মিয়া বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, কলকলিয়া মৌজার জেএল নং ১৮ এর নতুন দাগ নং ৩৭৩ এ প্রায় দেড় একর জমি অভিযোগ কারীর পিতা সোনাহর আলী সুন্দর ভূমিহীন হিসেবে সরকারের কাছ থেকে বন্দোবস্ত প্রাপ্ত হন। উক্ত জমি সাঙ্গিয়ারগাঁও গ্রামের প্রভাবশালী সাজু মিয়ার লোকজন দখল করে নিয়েছেন।
বৃহস্পতিবার সরজমিনে দেখা যায়, উক্ত জমিতে পুকুর রকম ফিসারী রয়েছে। এ সময় অভিযোগকারী ছুফি বলেন, আমার পিতার নামে বন্দোবস্ত পাওয়া জমি প্রতিপক্ষের লোকজন জবর দখল করে আছেন। তারা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছি না। এ সময় তরমুজ আলী, সেবু মিয়া, আকিক মিয়া, ছমির আলী, মুকিত মিয়া, আলী হোসেন, জোসনা বেগম সহ গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত সাজু মিয়া বলেন, এ জমি আমাদের রেকডিও সম্পত্তি। এখানে কোন সরকারি জমি নেই। সুতরাং কারো জমি আমরা দখল করার প্রশ্নই উঠে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com