বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশের কাছ থেকে পালিয়ে ফেসবুকে লাইভ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শান্তিগঞ্জ সমিতি সিলেট সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে শিক্ষা ও স্বাস্থ্যই মূল উন্নয়ন’—শান্তিগঞ্জে এমপি কয়ছর আহমদ জগন্নাথপুর-শান্তিগঞ্জে উন্নয়নের ছোঁয়া লেগেছে, মডেল উপজেলায় রুপান্তিত করা হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে মহিলার লাশ উদ্ধার  জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান,কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাদা-পানির দুর্ভোগ শেষ, স্বস্তির পথে ঠাকুরভোগ শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মিলাদের শিরণী বিতরণ নিয়ে বিরোধের জের: হলিয়ারপাড়ায় দু’দফা হামলা ও ভাঙচুরের পর মানববন্ধন

পরিবহন শ্রমিকদের বাধায় অ্যাম্বুলেন্সেই নবজাতক শিশুর মৃত্যু

পরিবহন শ্রমিকদের বাধায় অ্যাম্বুলেন্সেই নবজাতক শিশুর মৃত্যু

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
বড়লেখায় শিশু রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স পরিবহন শ্রমিকরা দফায় দফায় আটকে দেয়ায় মুমূর্ষু এক শিশু রোগীর মৃত্যু হয়েছে।
রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার চান্দগ্রামবাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
শিশুটি বড়লেখার অজমির গ্রামের কুটন মিয়ার মেয়ে। ৭দিন আগে তার জন্ম হলেও এখনও নাম রাখা হয়নি।
মৃত শিশুটির চাচা আকবর আলী বলেন, ভাতিজি অসুস্থ হয়ে পড়লে রোববার সকালে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকরা তাকে দ্রুত সিলেট নেয়ার পরামর্শ দেন। অ্যাম্বুলেন্সে করে সিলেট যাওয়ার পথে বড়লেখা উপজেলার দরগাবাজারে পরিবহন শ্রমিকরা অ্যাম্বুলেন্সটি আটকে দেয়। কিছুক্ষণ পর ছেড়ে দেয়। একইভাবে দাসেরবাজার এলাকায় তাদেরকে আবারও আটকানো হয়। সেখান থেকে কোনোমতে ছাড়া পেয়ে চান্দগ্রাম বাজারে আবারও শ্রমিকরা গাড়িটি আটকায়।
তিনি বলেন, এ সময় অ্যাম্বুলেন্স চালককে গাড়ি থেকে নামিয়ে অমানবিকভাবে মারধর করে। হাসপাতালে পৌঁছতে না পারায় নবজাতক শিশুটি পথেই মারা যায়। পরে বিয়ানীবাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ করেছি।
অপরদিকে উপজেলার সীমান্তবর্তী শাহবাজপুরের এলাম অর্জুনপুর থেকে বরযাত্রী বাহী গাড়ি বহর কানলী ব্রিজ এলাকায় যাওয়ার পরই পরিবহন শ্রমিকরা প্রথমে বাধা দেয়। এক পর্যায়ে হামলা চালায়। দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে বরযাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা দেখা দেয়। এক পর্যায়ে এক বরযাত্রী ভিডিও করতে গেলে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের ৮ আহত হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com