শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জরুরি: মঞ্জু সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রবেশ পথের গেটে অগ্নিসংযোগ এমপি কয়ছর আহমেদের প্রচেষ্টায় জগন্নাথপুরের বৃহৎ দুটি সেতু অনুমোদন হওয়ায় হাওরবাসীর মধ্যে আনন্দ যুক্তরাজ্যে বাংলদেশী কমিউনিটিতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের কোনো স্থান নেই নবনির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্ধোধন কালে কয়ছর আহমেদ এমপি; অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি জগন্নাথপুরের সমদল ও ইটাখোলা সহ ২৫৬ সেতু একনেকে অনুমোদন। টুঙ্গিপাড়ায় থানা ও এমপি’র বাড়িতে আগুন জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারীসহ ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর দক্ষিণপাড়া গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানাগেছে, হবিবপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা জগন্নাথপুর উপজেলা সৈনিক লীগের সহ-সভাপতি হেলাল মিয়া ও গ্রামের রয়েদ মিয়ার মধ্যে পূর্ব বিরোধ চলে আসছে। এরই জের ধরে সোমবার বিকেলে হেলাল মিয়া বাড়িতে না থাকার সুযোগে রয়েদ মিয়ার বখাটে ছেলে আরিফের অতর্কিত হামলায় একই পরিবারের হেলাল মিয়ার স্ত্রী আয়েশা বেগম (৩০), ছেলে মাহিন মিয়া (১৫) ও মেয়ে লিলিমা (১৭) আহত হন। এর মধ্যে গুরুতর আহত আয়েশা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com