মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

চট্টগ্রামের সেই জেলার দুদিনের রিমান্ডে

চট্টগ্রামের সেই জেলার দুদিনের রিমান্ডে

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
আন্তঃনগর ট্রেন থেকে মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ টাকাসহ চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ভৈরব রেলওয়ে থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে সোমবার সকালে কিশোরগঞ্জ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল নূর রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ভৈরব রেলওয়ে থানা পুলিশ গত শুক্রবার দুপুরে বিপুল পরিমাণ টাকা ও মাদকসহ তাকে ট্রেন থেকে গ্রেফতার করে। পরদিন শনিবার বিকালে তাকে কিশোরগঞ্জ আদালতে চালান করে। ওইদিনই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সোমবার শুনানির দিন ধার্য করেন।
প্রসঙ্গত, শুক্রবার কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে মাদক ও বিপুল পরিমাণ টাকাসহ চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে আটক করে রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ ৪৪ লাখ ৪৫ হাজার টাকা, আড়াই কোটি টাকার এফডিআর এবং ১ কোটি ৩০ লাখ টাকার বিভিন্ন ব্যাংকের চেকসহ ছাড়াও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশের হাতে সঙ্গে গ্রেফতার হওয়ার পর কারা কর্তৃপক্ষ রোববার তাকে বরখাস্ত করে। এছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করে ১৫ দিনের মধ্য তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।
ভৈরব রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, ঘটনায় থানায় দুটি মামলা করা হয়। মাদকের মামলাটি রেলওয়ে পুলিশ তদন্ত করবে এবং মানি লন্ডারিং মামলাটি তদন্ত করবে দুদক। মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি বিষয়। তাই আদালতে রিমান্ডের আবেদন করলে সোমবার আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com