বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু  জগন্নাথপুরের সাংবাদিকদের উদ্দেশে কয়েকটি কথা আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী মক্কা চুক্তি: বাংলাদেশের জন্য কী হতে পারে?

সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন চান মৎস্যজীবিলীগ নেতা ইসলাম আলী

সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন চান মৎস্যজীবিলীগ নেতা ইসলাম আলী

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ-৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী “জাল যার জলা তার” নীতির অন্যতম প্রধান প্রবক্তা বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক কেন্দ্রীয়সহ সভাপতি, সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক, জাতীয় মৎস্যজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি, সুপ্রীমকোর্টের প্রবীণ আইন জীবি এডভোকেট ইসলাম আলী আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান। ইতি মধ্যে তিনি মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বিগত ৪ মাস যাবত মাঠ পর্যায়ে গনসংযোগ করে যাচ্ছেন। তিনি বলেন “ জাল যার জলা তার” সঙ্গে বাংলাদেশের ১ কোটির ও অধিক মৎস্যজীবীর জীবন জীবিকা জড়িত । তাদের অধিকাংশই নৌকার সমর্থক কিন্তু সংসদে তাদের কোনো প্রতিনিধিত্ব নাই । মৎস্যজীবীরা মহান সংসদে তাদের প্রতিনিধিত্ব চায় । তাই তাদের চাওয়া ও সমর্থন নিয়েই আমি মৎস্যজীবী অধ্যূষিত বৃহত্তর সিলেটের সুনামগঞ্জের-৩ আসনে আমার জন্মস্থান হিসেবে দলীয় মনোনয়ন পাওয়ার ইচ্ছায় মনোনয়ন পত্র দাখিল করেছি । আমি মনে করি আমার মনোনয়ন বাংলাদেশের এক কোটির ও অধিক মৎস্যজীবী তথা বৃহত্তর ও সিলেটের ১২ থেকে ১৫ লক্ষ মৎস্যজীবীদের মধ্যে নৌকার সমর্থনে অধিকতর উদ্দীপনা সৃষ্টি করবে । তাই নির্বাচনের সামগ্রীক স্বার্থে প্রধান মন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা এ ব্যাপারে তাঁর সু-বিবেচনা প্রসূত সিদ্ধান্ত প্রদান করিবেন ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com