সোমবার, ০৮ Jun ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা  খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী তে গভীর শ্রদ্ধা, প্রত্যাশা করি পিতার দেখানো পথে হাটবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পবিত্র হজ শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য স্ট্যান্টবাজি: রিজভী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগে মামলা, আসামি যারা

আওয়ামীলীগ দেশে উন্নয়নের ইতিহাস সৃষ্টি করেছে: এম এ মান্নান

আওয়ামীলীগ দেশে উন্নয়নের ইতিহাস সৃষ্টি করেছে: এম এ মান্নান

স্টাফ রিপোর্টার ::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে ৭১ সালে দেশ স্বাধীন করে যে ভাবে ইতিহাস সৃষ্টি করেছিলো, ঠিক তেমনি ভাবে ২০০৮ সাল থেকে দুই মেয়াদে টানা ১০ বছরে দেশের ব্যাপক উন্নয়ন করে নতুন করে বাংলাদেশকে বিশে^র বুুকে উপস্থপন করে ইতিহাস সৃষ্টি করেছে। বাংলাদেশ এখন বিশে^র বুকে একটি উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, আমাদের দেশে আরও উন্নয়ন বাকি রয়েছে, সেই উন্নয়ন বাস্তবায়ন হলে, এই দেশ একটি উন্নত দেশ হিসাবে বিশে^র বুকে মাথা উচু করে দাড়াবে, আর তখনি বঙ্গবন্ধুর সেই স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। আর সেই স্বপ্ন বাস্তবায় করতেই আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। আর সেই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আবারও আগামী ৩০ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর ও ইসলামপুর গ্রামবাসীর আয়োজনে পাগলা বাজারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
আলোচনা সভায় পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হক’র সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা তেরাব আলী, সমুজ আলী, মজর আলী, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, যুবলীগ নেতা কামরুল ইসলাম, সোহেল রানা তালুকদার, মকবুল হোসেন, ব্যবসায়ী দেলোয়ার হোসেন সহ প্রমূখ।
অপরদিকে সকাল সাড়ে ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চুরখাই জামে মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন, পরে দুপুর ১২টায় ৪৫ মিনিটে চুরখাই কৃষ্ণতলায় কৃত্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক খান, আমিরুল ইসলাম বেগ, বর্তমান চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, মাও. আব্দুল কাইয়ূম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিদুর রহমান মধু মিয়া, সাধারণ সম্পাদক ফয়জুল করিম, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান পরিষদের সভাপতি জগদিশ দে রানা প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com