শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু  জগন্নাথপুরের সাংবাদিকদের উদ্দেশে কয়েকটি কথা আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ

জগন্নাথপুরে সাবেক প্রয়াত শিক্ষকদের ঈসালে সওয়াব মাহফিল

জগন্নাথপুরে সাবেক প্রয়াত শিক্ষকদের ঈসালে সওয়াব মাহফিল

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ আলিম মাদ্রাসার সাবেক প্রয়াত শিক্ষকদের ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ রোববার মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউছুফ মোঃ মানিকের সভাপতিত্বে এবং সহ-সুপার মাওলানা নুরুল হক ও সহকারি শিক্ষক এনাম উদ্দিন আহমদের যৌথ পরিচালনায় রসুলগঞ্জ জামেয়া কোরআনিয়া আলিম মাদ্রাসার সাবেক সুপার প্রয়াত মাওলানা কমর উদ্দিন, সাবেক শিক্ষক মাওলানা আবদুল মান্নান, মাওলানা আবদুল খালিক, সাইফুল ইসলাম ও মঞ্জুর আলমের ঈসালে সওয়াব উপলক্ষে আয়োজিত খতমে কুরআন, মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক ও হলিয়ারপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তালামীযের সাবেক সভাপতি হাফিজ সমছু মিয়া সুজল, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ’র শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শওকত আলী, মরহুম কমর উদ্দিনের ছেলে রেদওয়ান আহমদ, মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা উমর ফারুক, মাওলানা আমিরুল ইসলাম, সাবেক ছাত্র সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, জগন্নাথপুর পূর্ব উপজেলা তালামীযের সভাপতি সালেহ আহমদ ছালিক, মরহুম আবদুল মান্নানের ছেলে সালমান আহমদ, ছাত্র তরিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্নিংবডির সদস্য সৈয়দ কবির আহমদ, শিক্ষক মাওলানা আবদুল কাইয়ুম, মাওলানা ক্বারী শামছুল হক, এটিএম শাকের, ইলিয়াছ মিয়া, শহীদুল ইসলাম, রুকুনুজ্জামান, আজাদুল হক, আক্তার মিয়া, আবদুন নুর, জাবের আহমদ, সাবেক ছাত্র শামছুল ইসলাম, হাবিবুর রহমান, জুনাইদ আহমদ প্রমূখ। #

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com