মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

যুগ্ম-সচিবের অপেক্ষায় ফেরিতে স্কুলছাত্রের মৃত্যু, মাঠে নেমেছে তদন্ত দল

যুগ্ম-সচিবের অপেক্ষায় ফেরিতে স্কুলছাত্রের মৃত্যু, মাঠে নেমেছে তদন্ত দল

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ   
মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে এক যুগ্ম-সচিবের অপেক্ষায় থাকা কুমিল্লা ফেরিতে গত বৃহস্পতিবার রাতে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর অভিযোগে গঠিত নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি বুধবার ঘটনাস্থলে তদন্ত করেছে।
এ সময় তদন্ত দল ঘটনার সঙ্গে জড়িত সম্ভাব্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের সাক্ষাৎকার গ্রহণ করেছে।
বুধবার দুপুর ১২টার দিকে তদন্ত কমিটির প্রধান নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শাহনেওয়াজ দিলরুবা খান কুমিল্লা ফেরি করে মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে আসেন।
এ সময় তার সঙ্গে ছিলেন একই মন্ত্রণালয়ের উপ-সচিব ও তদন্ত কমিটির আরেক সদস্য শাহ মো. হাবিবুর রহমান। প্রথমে তারা মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের সাক্ষাৎকার গ্রহণ করেন।
পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনায় বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া, উচ্চমান সহকারী ফিরোজ আলাম, টিএসআই নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত দল।
তদন্ত দল এ সময় মাদারীপুরে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাক্ষাৎকার গ্রহণ করে। এ ছাড়া ঘাট এলাকায় বিভিন্ন দোকানদার ও ওই দিনের প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলে।
তদন্তের বিষয়ে যুগ্ম-সচিব শাহনেওয়াজ দিলরুবা খান জানান, তদন্তের শুরুতে ঘটনাস্থল ও সেই রাতে কর্তব্যরতদের সঙ্গে কথা বলছি। তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হলে দোষীদের নির্ণয় করা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com