বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কেশবপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের উদ্যোগ, রাস্তা উন্মুক্ত রাখার দাবিতে শতাধিক পরিবারের সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সংসদ সদস্য এম কয়ছর আহমদকে সংবর্ধনা শান্তিগঞ্জে ৩১৭ পরিবারের জন্য নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি, আলোচনা সভা,ডিও বিতরন ও মহড়া অনুষ্ঠিত নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা জগন্নাথপুরে ৩৯ পুজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান,সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আমি কৃতজ্ঞ: এমপি কয়ছর আহমদ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে শান্তিগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত জগন্নাথপুরে লোমহর্ষক শাহনাজ হত্যা: ঘাতক জিতেশ গোপের মৃত্যুদণ্ড জগন্নাথপুর বাজারে ‘মা জুয়েলার্সে’ দুর্ধর্ষ চুরি: ২০ লাখ টাকার মালামাল লুট

জগন্নাথপুরে ভয়ভীতি দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ :: লম্পট গ্রেফতার

জগন্নাথপুরে ভয়ভীতি দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ :: লম্পট গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অশ্লীল ছবি তৈরী করে এক গৃহবধুকে ব্লাকমেইল করে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ এবং প্রতারণার মাধ্যমে প্রায় এক লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রিয়াজুল ইসলাম (২৮) নামে এক লম্পট যুবককে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

বুধবার বিকেলে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত যুবক উপজেলার মিরপুর ইউনিয়নের গড়গড়ি গ্রামের আজম আলীর ছেলে।

 

পুলিশ ও ওই ধর্ষিতা গৃহবধুর পরিবারের লোকজন জানান, গড়গড়ি গ্রামের রিয়াজুল ইসলাম তার নিকট আত্মীয় প্রবাসির স্ত্রীর অসুস্থতার সুযোগকে কাজে লাগিয়ে ওই গৃহবধুর ছবি তোলে প্রযুক্তির মাধ্যমে ওই ছবি বিকৃত করে অশ্লীল ছবি তৈরী করে গৃহবধুকে বলে তার কথা অনুযায়ী ইচ্ছামতো কাজ না করলে সে ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে দেবে। এভাবে সে গৃহবধুকে ব্লাকমেইল করে  ভয়ভীতি দেখিয়ে গত এক বছর ধরে ধর্ষণ করে আসছিল । এছাড়া ওই গৃহবধুর কাছ থেকে প্রায় লাখ টাকা হাতিয়ে নেয় ওই লম্পট।

বিষয়টি জগন্নাথপুর থানা পুলিশকে অবহিত করা হলে সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসানের নেতৃত্ব জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান এস আই রাজিবসহ একদল পুলিশ বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলার পাশ্ববর্তী বিশ্বনাথ থানার দশঘর নোয়াগাঁও গ্রামের তার খালু আছকির মিয়ার বাড়ি থেকে লম্পট রিয়াজুলকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সাথে আলাপ হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ধর্ষিতা মহিলা বাদি হয়ে নারী নির্যাতন ও পুর্নগ্রাফি আইনে থানায় মামলা রুজু করা হয়েছে।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com