বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সংসদ সদস্য এম কয়ছর আহমদকে সংবর্ধনা শান্তিগঞ্জে ৩১৭ পরিবারের জন্য নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি, আলোচনা সভা,ডিও বিতরন ও মহড়া অনুষ্ঠিত নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা জগন্নাথপুরে ৩৯ পুজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান,সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আমি কৃতজ্ঞ: এমপি কয়ছর আহমদ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে শান্তিগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত জগন্নাথপুরে লোমহর্ষক শাহনাজ হত্যা: ঘাতক জিতেশ গোপের মৃত্যুদণ্ড জগন্নাথপুর বাজারে ‘মা জুয়েলার্সে’ দুর্ধর্ষ চুরি: ২০ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জগন্নাথপুরে এক দিনে ২ হত্যাকান্ড নিয়ে চাঞ্চল্য ও আতঙ্ক : এখনও থানায় মামলা হয়নি

জগন্নাথপুরে এক দিনে ২ হত্যাকান্ড নিয়ে চাঞ্চল্য ও আতঙ্ক : এখনও থানায় মামলা হয়নি

স্টাফ রিপোর্টার ::  সুনামগঞ্জের জগন্নাথপুরে এক দিনে ২টি হত্যা কা-ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় এখনো (শনিবার রাত ৮টা পর্যন্ত) থানায় কোন মামলা হয়নি। তবে মামলা না হলেও মামলার আসামী হওয়ার আশঙ্কায় জড়িতদের মধ্যে অনেকে বাড়ি ছেড়ে আত্ম গোপনে চলে গেছেন বলে স্থানীয় এলাকাবাসী জানিয়েছে। জানাযায়, শুক্রবার সন্ধ্যায় বাসস্ট্যান্ডের দখল নিয়ে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও-আলমপুর গ্রামের মজনু মিয়া ও একিই গ্রামের মমরাজ এবং ইজাজ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষে বন্দুকের গুলিতে মাদ্রাসার ছাত্র সাব্বির আহমদ (১২) নিহত হয়। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার কামারগাঁও-নগরকান্দি গ্রামের আবদুল কাইয়ূমের ছেলে। সাব্বির তার মামার বাড়ি আলমপুরে থেকে লেখাপড়া করতো।
এদিকে-একই দিনে মামুন হোসেন (২২) নামের এক অটোরিকশা সিএনজি চালককে কুপিয়ে হত্যা করে দুবৃর্ত্তরা। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার মধ্যে সমদ গ্রামের আবদুল মালিকের ছেলে। জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খানপুর গ্রামের পাশের একটি খাল থেকে শুক্রবার মামুনের লাশ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। লাশের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ ছিল। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মামুনকে কুপিয়ে হত্যা করে লাশটি এখানে ফেলে গেছে বলে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের লোকজন ধারনা করছেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ নিহত সাব্বির ও মামুনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে এখনও হত্যাকান্ডে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
এ ব্যাপারে শনিবার জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সাথে আলাপ হলে তিনি জানান, এ দুইটি হত্যা কা ঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি। তবে নিহতের আত্মীয়রা বলেছেন লাশ দাফনের পর তারা মামলা করবেন। তবে ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com