শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নাবিলা ইলেকট্রনিক্স এর শুভ উদ্বোধন  ‘স্টার শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড’ অর্জন করায় মাওলানা খলিলুর রহমানকে সংবর্ধনা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কেশবপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের উদ্যোগ, রাস্তা উন্মুক্ত রাখার দাবিতে শতাধিক পরিবারের সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সংসদ সদস্য এম কয়ছর আহমদকে সংবর্ধনা শান্তিগঞ্জে ৩১৭ পরিবারের জন্য নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি, আলোচনা সভা,ডিও বিতরন ও মহড়া অনুষ্ঠিত নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা জগন্নাথপুরে ৩৯ পুজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান,সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আমি কৃতজ্ঞ: এমপি কয়ছর আহমদ

জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১৫

জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১৫

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসি জানান, মোজাহিদপুর গ্রামের রানু খান একই গ্রামের জাহির মিয়া পক্ষের লোকজনের মধ্যে গ্রামের বুরাইয়া বিল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ দুপুরে বিরোধপূর্ন বিলে রানু খানের পক্ষের লোকজন মাছ ধরতে গেলে এ সময় প্রতিপক্ষের লোকজন বাঁধা দেয়।এক পযার্য়ে দুই পক্ষের লোকজন দেশীয় অ¯েস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন। আহতরা হলেন রানু খান (৫৫), কবির খান (২৫) হামিম মিয়া (৫৫), লেবু খান (৫০), আব্দুল বাছিত (৫২), আব্দুল কাহার (২৮), আনছার খান (৬০) ও ইব্রাহিম খান (১৮)। তাদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য শাহান আহমদ বলেন, মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এসআই রফিক জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে থানায় কোন পক্ষে এখনও অভিযোগ দায়ের করেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com