সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে ৫ম বারের মতো আবারও ধর্মঘট, এলাকায় মাইকিং

জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে ৫ম বারের মতো আবারও ধর্মঘট, এলাকায় মাইকিং

স্টাফ রিপোর্টার :: দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন বেহাল অত্যান্ত ঝুকিপূর্ণ জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কে আবারও সংস্কারের দাবিতে আগামীকাল  বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক শ্রমিক ফেডারেশন।
মঙ্গলবার জগন্নাথপুর পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে ব্যাপক মাইকিং করা হয়। উল্লেখ্য আজ দীর্ঘদিন ধরে এ সড়কের বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচল ঝুকিপূর্ণ হয়ে পড়ায় প্রতিদিনিই এ এলাকায় দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রী সাধারণ। এ সড়কে সরকারি বরাদ্দ দেওয়া হলেও নাম মাত্র কাজ করে অধিকাংশ টাকাই লুটপাট করা হয়। যার ফলে টেকসই কাজ না হওয়ায় সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা বিরাজ করছে। প্রায় প্রতিদিনই যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক গর্তে পড়ে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন যানজটের সৃষ্টি হয়ে থাকে। ফলে এলাকাবাসী দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এগুলো যেন দেখার কেউ নেই।
গত সোমবার সকালে এ সড়কের বাগিচাবাজার এলাকায় একটি গর্তে ট্রাক পড়ে প্রায় ১২ থেকে ১৫ ঘন্টাব্যাপি ওই সড়কে যানচলাচল ব্যাহত হয়। এধরনের ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িঁয়েছে।
ভাঙাচোরা বেহাল এই সড়কে যানচলাচল কষ্টকর ও জীবনের জন্য ঝুকিপূর্ন হয়ে উঠেছে। বিধায় শ্রমিকরা ৫ম বারের মতো উক্ত রাস্তা সঠিকভাবে নির্মাণের দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন।
মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নিজামুল করিম এর সাথে আলাপ হলে তিনি  জানান, দিন দিন সড়কে বিশাল বিশাল গর্ত হওয়ায় ও বেহাল অবস্থা বিরাজ করায় যানবাহন চলাচল জীবনের জন্য ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে সড়ক সংস্কারের দাবিতে বুধবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছি। তিনি বলেন, সম্প্রতি সংস্কারের দাবিতে আরো চারবার ধর্মঘটের ডাক দেয়া হলেও কর্তৃপক্ষের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়। কিন্ত রাস্তাটি যানবাহন চলাচল উপযোগী করা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com