রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল খয়েরের গণসংযোগ ও লিফলেট বিতরণ দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জরুরি: মঞ্জু সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রবেশ পথের গেটে অগ্নিসংযোগ এমপি কয়ছর আহমেদের প্রচেষ্টায় জগন্নাথপুরের বৃহৎ দুটি সেতু অনুমোদন হওয়ায় হাওরবাসীর মধ্যে আনন্দ যুক্তরাজ্যে বাংলদেশী কমিউনিটিতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের কোনো স্থান নেই নবনির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্ধোধন কালে কয়ছর আহমেদ এমপি; অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি জগন্নাথপুরের সমদল ও ইটাখোলা সহ ২৫৬ সেতু একনেকে অনুমোদন। টুঙ্গিপাড়ায় থানা ও এমপি’র বাড়িতে আগুন

জগন্নাথপুর নতুন পৌর ভবনে কার্যক্রম চালু

জগন্নাথপুর নতুন পৌর ভবনে কার্যক্রম চালু

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর নতুন পৌর ভবনে অফিসের কার্যক্রম চালু হয়েছে। এ উপলক্ষে ৫ নভেম্বর মঙ্গলবার মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আবদুল মনাফ। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল করিম ফারুকী ও মাওলানা নিজাম উদ্দিন জালালী।
এ সময় পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, পৌর কাউন্সিলর খলিলুর রহমান, মামুন আহমদ, দিলোয়ার হোসেন, তাজিবুর রহমান, গিয়াস উদ্দিন মুন্না, দিপক গোপ, নারী কাউন্সিলর আয়ারুন্নেছা, মিনা রাণী পাল, পৌর সচিব মোবারক হোসেন, সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, সহ-সেক্রেটারি লিটন আহমদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com