রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু  জগন্নাথপুরের সাংবাদিকদের উদ্দেশে কয়েকটি কথা আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

জগন্নাথপুরের ইসহাকপুরে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

জগন্নাথপুরের ইসহাকপুরে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত যুবক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১ দিন চিকিৎসাধীন থাকাবস্হায় গতকাল শুক্রবার মধ্যরাতে মারা গেছে। সরোয়ার হোসেন (২১) নামের নিহত যুবক ইসহাকপুর গ্রামের সুন্দর আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ইসহাকপুর গ্রামের লাল মিয়ার ছেলে রানা মিয়া ও সুন্দর আলীর ছেলে সরোয়ান হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ ছিল। এরই জের ধরে গত ২৮ অক্টোবর রাত ১ টার দিকে সরোয়ান হোসেন জগন্নাথপুর উপজেলা সদর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি যাওয়ার পথে হবিবপুর গ্রামের মনাই ভাংতি নামক এলাকার সড়কে প্রতিপক্ষের লোকজনের হামলায় আহত হন। হামলায় যুবকের মাথা সহ শরীরে বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় সরোয়ান আহমদকে স্বজনরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় দু’পক্ষের লোকজনের মধ্যে আবারো উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে সোমবার রাতে জগন্নাথপুর থানা পুলিশ লাল মিয়ার পক্ষের আবদুল কাহারের বাড়ি থেকে একটি পাইপগান ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ভাড়াটিয়া সন্ত্রাসী সহ ১৩ জনকে আটক করেন।এঘটনায় মঙ্গলবার জগন্নাথপুর থানায় উপ পরিদর্শক অনুজ কুমার দাশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। অপরদিকে হামলায় আহত যুবকের বাবা সুন্দর আলী বাদী হয়ে ২২ জন কে আসামি করে মঙ্গলবার জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক অনিক কুমার দে হামলায় আহত যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, আজ শনিবার ময়নাতদন্তের পর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। হামলার ঘটনার মামলাটি হত্যা মামলা হিসেবে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com