সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুরে কোরবানির পশুর হাটে শেষ মহুর্তের বেচাকেনা

জগন্নাথপুরে কোরবানির পশুর হাটে শেষ মহুর্তের বেচাকেনা

নিজস্ব প্রতিবেদক :সুনামগঞ্জের জগন্নাথপুরের ঐতিহ্যবাহী রসুলগঞ্জ বাজারে শুক্রবার কোরবানির পশুর  হাটে ক্রেতা-বিক্রেতাদের ঢল নামে। শেষ দিন হওয়ায় জমজমাট হয়ে উঠে ক্রয়-বিক্রয়। তবে ক্রেতা বিক্রেতা অধিকাংশেরই মুখে মাস্ক ছিল না।  স্বাস্থ্যবিধি উপেক্ষিত ছিল।

সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়,  সকাল থেকেই ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় বাড়তে থাকে হাটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশুর হাটের নির্ধারিত স্থান পেড়িয়ে প্রায় পুরোবাজার জুড়ে পশুর হাট বসে। হাটজুড়ে ছিল দেশি গরুর প্রধান্য। তবে আজ হাটে তুলনামূলক পশুর দাম কম ছিল।

গবাদি পশুর পাশাপাশি ভেড়া- ছাগল,  নিয়ে বিক্রেতারা হাটে এসেছেন। ক্রেতা বিক্রেতাদের উপস্থিত তে বাজার সরগরম হয়ে ওঠে। বেচাকেনা ভালই হয়েছে বলে জানান বিক্রেতারা।

ক্রেতা বিক্রেতার সঙ্গে আলাপ করে জানা যায়, প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় দুইটি স্থায়ী পশুর হাট রয়েছে। একটি হলো পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজার এবং অপরটি হলো রানীগঞ্জ বাজার। শুক্রবার কোরবানির পশুর হাট রসুলগঞ্জ বাজারে শেষ হাট ছিল।

হাটে আসা সুলেমান মিয়া জানালেন, আজ কোরবানির শেষ হাট ছিল। যে কারণে পুরোবাজার জুড়ে পশুর হাট বসেছে। সকাল থেকেই কেনাবেচা শুরু হয়েছে।  অন্যসব হাটের তুলনায় আজ হাটে পশুর দাম তুলনামূলক কম ছিল।

গরু বিক্রেতা বারিক মিয়া জানান, ভালো বেচাকেনা হচ্ছে। ক্রেতাদের প্রচন্ড সমাগমে জমজমাট হয়ে উঠেছে বাজার।

হাটের ইজারাদার আবু জালানী বলেন, চাহিদা অনুয়ায়ী ন্যায্যমূল্যে মানুষ কোরবানির হাটে পশু কিনছেন। ৪৫ থেকে ৭০ হাজার টাকা মূল্যের গরু বেশি বিক্রি হচ্ছে। তিনি জানান, ৬০ হাজার টাকা মূল্যের গরু আজকে ৪৫ থেকে ৫০ হাজার টাকা দরে বিক্রি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com