সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

রোজিনা ইসলামকে হেনস্তা : স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কট সাংবাদিকদের

রোজিনা ইসলামকে হেনস্তা : স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কট সাংবাদিকদের

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্য রোজিনা ইসলামকে হেনস্তা করে গ্রেপ্তারের প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত আজকের সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা। বেলা সোয়া ১১টায় তিন অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা আলম, বশির আহমেদ, সাইদুর রহমান এসেছিলেন সংবাদ সম্মেলনে কথা বলতে। সম্মেলন কক্ষে প্রবেশ করা মাত্রই বিএসআরএফ সাধারণ সম্পাদক শামীম আহমেদ সংবাদ সম্মেলন বয়কটের ঘোষণা দেন। সাংবাদিকরা তাৎক্ষণিক সম্মেলন কক্ষ ত্যাগ করেন।
উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালনের জন্য গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাঁকে শাহবাগ থানায় নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে পুলিশ জানায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com