মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে গুলিবিদ্ধ আহতরা পুলিশের ভয়ে হাসপাতাল থেকে পালিয়েছে : অস্ত্র উদ্ধার ও মামলা হয়নি!

জগন্নাথপুরে গুলিবিদ্ধ আহতরা পুলিশের ভয়ে হাসপাতাল থেকে পালিয়েছে : অস্ত্র উদ্ধার ও মামলা হয়নি!

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার  ইসহাকপুর গ্রামে স্কুলের জমি ও কমিটি নিয়ে দুপক্ষের মধ্যে গোলগুলির ঘটনায় গুলিবিদ্ধ আহতরা গ্রেফতারের ভয়ে হাসপাতাল থেকে পালিয়েছে।
গ্রামের বিবদমান পক্ষের বদরুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে যুগান্তর কে অভিযোগ করেন যারা গুলি করে বহু লোক কে গুরতর জখম করলো তাদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার না করে পুলিশ আমাদের ওসমানী  হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ গুরতর আহতদের গ্রেফতার করছে। পুলিশের ভয়ে গ্রেফতার এড়াতে গুলিবিদ্ধ আহতরা ওসমানী হাসপাতাল থেকে পালিয়ে গেছে। বুধবার গুলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত রাসেল মিয়া(২০),আলিপ মিয়া(৩৬), আব্দুল কাহার( ৪২)লক্ষিখান(৪৫),মোহনমিয়া(২২) নোমান (৩৮)জাকির (২৩)দিলদার (২২),সবুজ(২৫)শামসুল(৩০),মাহবুব(১৪)সহ গুলিবিদ্ধ অনেকেই  পুলিশের ভয়ে হাসপাতাল ছেড়ে বিভিন্ন প্রাইভেট  ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন ।
তিনিজানান,গুলিবিদ্ধ গুরুতর আহত আলাল হোসেন (৩৫)কে আশংকাজনক অবস্হায় ঢাকায় নেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে থানার ওসি ইখতিয়ার উদ্দিন কে একাধিকার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।
তবে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত পুলিশ এঘটনায় গুলিবিদ্ধ আহত আব্দুল মোমিত,লিচুমিয়া ও দিলশাদ মিয়া সহ ৪ জনকে আটক করার খবর পাওয়াগেছে।
বুধবারের ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনায়  কমপক্ষে ৩০জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া ইট পাটকেল নিক্ষেপের ফলে আরো ১৫/২০ জন আহত হয়েছেন।
জানাযায় , ইসহাকপুরের বদরুল ইসলাম ও যুক্তরাজ্যপ্রবাসী উস্তার গণির পক্ষের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দির্ঘ দিন ধরে পূর্ব বিরোধ চলছিল। সম্প্রতি স্থানীয় ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কমিটি গঠন ও ভূমি  নিয়ে বিরোধ বাঁধে। এর জের ধরে বুধবার দুপক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com