রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রাক প্রস্তুতি সভা শনিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী দিলোয়ার হোসেন, এম এ কাদির, লুৎফুর রহমান, আবু সুফিয়ান চৌধুরী খোকন, তাজউদ্দিন আহমদ,

সানোয়ার হাসান সুনু, বিজন কুমার দেব, আজিজুর রহমান আফিক, আব্দুল জব্বার, সফিকুল হক, গৌরাঙ্গ দে,মুকুল ভট্টাচার্য, অমিত দেব, অরূপ সরকার,মাহাতাবুল হাসান,, আফু মিয়া,জহিরুল ইসলাম, আমিনুল হক সিপন, অনন্ত পাল,আবুল কালাম আকন, জুনায়েদ সজল, কৌশল রায় প্রমুখ।

সভায় জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের দেশে বিদেশে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের সাথে সমন্বয়ের মাধ্যমে কমিটি গঠন করার সিদ্ধান্ত হয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলকে যুক্ত করতে বিভিন্ন পদক্ষেপের সিদ্ধান্ত হয়।

এছাড়াও সভায় আগামী ২৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় স্কুল প্রাঙ্গণে আবারও বৈঠকের সিদ্ধান্ত হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com