সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুর উপজেলা নির্বাচন: কেন্দ্র গুলোতে ভোটার উপস্হিতি খুবই কম!

জগন্নাথপুর উপজেলা নির্বাচন: কেন্দ্র গুলোতে ভোটার উপস্হিতি খুবই কম!

 

সানোয়ার হাসান সুনু ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ২৫ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ উপনির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে অনেকটা ভোটার শুন্য দেখা যায়। ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্হিতি ছিল একেবারেই নগন্য। প্রার্থী দের কর্মীরা বাড়ী বাড়ী গিয়ে হাতে পায়ে ধরেও ভোটার দের কেন্দ্রে নিয়ে আসতে পারেনি। নির্বাচনী ব্যবস্হার উপর ভোটাররা চরম অনাস্থা প্রকাশ করেছেন।
উপজেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে এ চিত্র পাওয়াগেছে।
পৌরশহরের আব্দুল তাহিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেশবপর সরকারী প্রাথমিক বিদ্যালয়, স্বরুপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় ও জগন্নাথপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র সহ বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা যায় কেন্দ্রগুলোতে ভোটার উপস্হিতি একেবারেই নগন্য। জগন্নাথপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, এ কেন্দ্রে মোট ভোট সংখ্যা ৩৯৪৯ বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৩২৫ গড়ে ৭ পার্সেন্ট ভোট পড়েছে।
স্বরুপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ে মোট ভোট ৩৬৬৭ বিকেল ৪টা পর্যন্ত ভোট পড়েছে ৪৪৫ টি। প্রিজাইডিং অফিসার সোহরাব হোসেন জানান, ভোটার উপস্হিতি একেবারেই কম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com