সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে ছাত্রদল নেতা গ্রেফতার

জগন্নাথপুরে ছাত্রদল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

জগন্নাথপুর পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন কে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

বুধবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক জিন্নাত আলী জানান, মঙ্গলবার বিকেলে পৌরশহরের চিলাউড়া পয়েন্টে ছাত্রদল হরতালের সমর্থনে মিছিল করছিল। এ মিছিলে ইকবাল নেতৃত্ব দিয়েছিল। এসময় নাশকতার চেষ্টার অভিযোগে ইকবালকে গ্রেফতার করা হয়।

পূর্বের দায়েরকৃত নাশকতার চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করে বুধবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার ইকবালের পিতা জগন্নাথপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মানিক মিয়া বলেন, আমার ছেলে খুবই নিরীহ ও শান্তিপ্রিয়। সে নাশকতা করার মত ব্যক্তি নয়। পুলিশ বিনা অপরাধে আমার ছেলেকে হয়রানী করছে। অবিলম্বে আমার ছেলের মুক্তি চাই।

জগন্নাথপুর উপজেলা সাংবাদিক সংগ্রাম পরিষদের আহবায়ক জহিরুল ইসলাম লাল বলেন, ইকবাল হোসেন টিউশনী করতো। সে সিলেট থেকে প্রকাশিত দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি হিসাবে কাজ করতো। সে শিক্ষানবীশ সাংবাদিক ছিল। নাশকতা করার মতো লোক সে নয়।

উল্লেখ্য, জগন্নাথপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে নাশকতা চেষ্টার অভিযোগে এসআই মোঃ সাব্বির আহসান বাদী হয়ে ৩৯ জন এজাহারনামীয় ও ৫০/৬০ জন অজ্ঞাতনামা ব্যাক্তি কে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা রুজু করা হয়। মামলা নং ৩ তারিখ ৭/ ১১/ ২৩ মামলার তদন্তকারী কর্মকর্তা হচ্ছেন এসআই মোঃ জিন্নাতুল ইসলাম। এ মামলা দায়েরের পর এ পর্যন্ত অর্ধডজনেরও বেশী বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মী কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা গ্রেফতার এড়াতে বাড়ীঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। ইতিমধ্যে উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টার সহ কয়েক নেতাকর্মী পুলিশের ভয়ে বিদেশে পালিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com