সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুরে চিনা বাদাম প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত

জগন্নাথপুরে চিনা বাদাম প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্বপ্রতিবেদক :উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হরিনাকান্দি গ্রামের  কুশিয়ারা নদীর তীরে প্রায় ২৫০ বিঘা পতিত জমিতে চিনা বাদাম চাষাবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জগন্নাথপুর, সুনামগঞ্জ এর সার্বিক তত্ত্বাবধানে প্রায় ১১০ জন কৃষক উদ্বুদ্ধ হয়ে বাদাম চাষাবাদ করেন। গত বছর প্রায় ১২০ বিঘা জমিতে বাদাম হলেও এবার তা বৃদ্ধি পেয়ে ২৫০ বিঘা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী বছরে আরো বৃদ্ধি পাবে। এবছর বাদাম ভিলেজ এর ২৫০ বিঘা জমি থেকে প্রায় ১২৫০ মণ বাদাম উৎপাদন সম্ভব যার বাজার মূল্য প্রায় ৬২ লক্ষ টাকা।অদ্য বাদাম ভিলেজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ অফিসার খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন,  উপজেলা কৃষি অফিসার কাউসার আহমদ সহ  কৃষক বৃন্দ।অত:পর আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত  চিনা বাদাম প্রদর্শনীর মাঠ অনুষ্ঠিত হয়। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com