মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে কিশোরের রহস্যজনক মৃত্যু: ৫ দিন পর লাশ উত্তোলন

জগন্নাথপুরে কিশোরের রহস্যজনক মৃত্যু: ৫ দিন পর লাশ উত্তোলন

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সমধল নয়াগাঁও গ্রামের শ্রীকান্ত বিশ্বাসের ছেলে রিংকন বিশ্বাস (১৬) নামে ঐ কিশোরের লাশ  বৃহস্পতিবার বিকেলে  ৫ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।  জেলা জুডিশিয়াল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রৌশন আহমেদ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য গন এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৪ জুন সোমবার রাতে নিহতের পিতা শ্রীকান্ত বিশ্বাস জগন্নাথপুর থানায় একটি অপঃমৃত্যু মামলা দায়ের করেন। ২৫ জুন মামলার তদন্ত কর্মকর্তা এস আই আফছার উদ্দিন লাশের তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত- ৩ এ আবেদন করেন। আবেদন মঞ্জুর করে আদালত জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রৌশন আহমেদকে লাশ উত্তোলনের নির্দেশ প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সাধারণ শাখার স্থানীয় সরকার শাখা (মিডিয়া) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রৌশন আহমেদের নেতৃত্বে জগন্নাথপুর থানার পুলিশের সমন্ময়ে একটি টিম আজ বিকাল ৪ ঘটিকায় ঘটনাস্থলে পৌছে কবর খুড়ে নিহত কিশোরের  লাশ উত্তোলন করেন।
এসময় উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল এ এস পি শুভাশিস ধর, ওসি তদন্ত শুশংকর পাল, চিলাউড়া হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, ৫নং ওয়ার্ড মেম্বার রুবেল আহমেদ প্রমুখ।
এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাধারণ শাখার স্থানীয় সরকার শাখা (মিডিয়া) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রৌশন আহমেদ সাংবাদিক দের বলেন- নিহত কিশোরের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে, প্রাথমিক সুরতহাল শেষ হলে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ছবি: বৃহস্পতিবার বিকেলে  জগন্নাথপুরে নিহত কিশোর রিংকন দাসের মরদেহ ৫দিন পর খবর থেকে উত্তোলন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com