সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন   প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা

জগন্নাথপুরে সাংবাদিক আব্দুল করিম গণিকে সংবর্ধনা

জগন্নাথপুরে সাংবাদিক আব্দুল করিম গণিকে সংবর্ধনা

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জোর জগন্নাথপুরে ব্রিটিশ বাংলাদেশী হু ইজ হু, সাপ্তাহিক বাংলা মিরর ও অনলাইন পোর্টাল ‘সিলেট মিরর’ এর সম্পাদক এবং জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক আব্দুল করিম গনিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সন্ধ্যায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম অনলাইন পোর্টালের উদ্যেগে পোর্টালের প্রধান কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়।

এ উপলক্ষে জগন্নাথপুর টুয়েন্টিফোর এর উপদেষ্টা জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও জগন্নাথপুর টুয়েন্টিফোর এর সম্পাদক অমিত দেবের পরিচালনায় একসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চ্যানেল আই’ র বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন হু ইজ হু”র সম্পাদক প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গণি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সংবাদ এর সিনিয়র রিপোর্টার রাকিব উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আহমাদ সেলিম, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স, এনামুল হক রেনু, দৈনিক আমার দেশ এর সিলেট অফিসের স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাব কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, সিলেট ভিউ’র ষ্টাফ রিপোর্টার কামরুল ইসলাম মাহি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com