রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুরে এ আলী ট্রেডার্সের টাইলস ও স্যানিটারি শাখার উদ্বোধন

জগন্নাথপুরে এ আলী ট্রেডার্সের টাইলস ও স্যানিটারি শাখার উদ্বোধন

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে ঐতিহ্যবাহী বিশ্বস্হ ব্যবসা প্রতিষ্ঠান এ আলী ট্রেডার্স এর টাইলস ও সেনেটারী শাখা এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১লা মে বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের থানা রোডে এ ব্যবসা প্রতিষ্ঠানটির টাইলস ও সেনেটারী শাখার উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানের ৪র্থ তলায় এক মিলাদ ও দুয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দুয়া মাহফিলে পৌরশহরের ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সহ বহু গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্হিত ছিলেন। দুয়া মাহফিলে আগত ব্যাক্তি বর্গ ঐতিহ্য বাহী প্রতিষ্ঠান এ আলী ট্রেডার্স এর সার্বিক সফলতা কামনা করা হয় এবং প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা স্বনামধন্য ব্যবসায়ী মরহুম কুতুব উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইকড়ছই ইসলামিয়া হাফিজিয়া সিনিয়র মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন। পরে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, এসময় উপস্হিত ছিলেন প্রবীন মুরব্বী আবুল মুনসুর, মন্তেশর আলী, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ সানোয়ার হাসান সুনু,পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিটু, এ আলী ট্রেডার্স এর স্বত্বাধিকারী জগন্নাথপুর পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃআবুল কালাম চৌধুরী বাবলু, মোঃ শিহাব উদ্দিন চৌধুরী রেহান, মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী, সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম,সাবেক কাউন্সিলর কামাল হোসেন, রাসেল চৌধুরী প্রমুখ। এ আলী ট্রেডার্স এর পরিচালক তরুন ব্যবসায়ী শিহাব উদ্দিন চৌধুরী রেহান জানান, রসা,আকিজ,স্টেলা ও রাজা সহ দেশী বিদেশী স্বনামখ্যাত কোম্পানির মালামাল পাইকারি ও খুচরা ন্যায্য মূল্যে বিক্রয় করা হবে। কোম্পানি গুলোর ডিস্ট্রিবিউটর হিসাবে সিলেট ঢাকা ও চিটাগাং সহ দেশের অন্যান্য অঞ্চলের মতো ক্রেতাসাধারণ তুলনামূলক কম দামে মালামাল ক্রয় করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com