সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে প্রাণিসপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর উদ্বোধন

জগন্নাথপুরে প্রাণিসপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর উদ্বোধন

নিজস্বপ্রতিবেদক: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এমন  প্রত্যয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে উদ্বোধন হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫।
বুধবার (২৬ নভেম্বর)   সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়াম মাঠে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খালেদ মোঃ সাইফুল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন-  সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ।
অনুষ্ঠানের শুরুতে জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের খাদেম শফিকুল ইসলাম কুরআন তেলাওয়াত করেন এবং উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ গীতা পাঠ করেন।  বক্তব্য রাখেন  সাংবাদিক শাহজাহান মিয়া, শাহ ফুজায়েল, এবং সফল খামারি হারিছ উদ্দিন।
একটি বর্ণাঢ্য র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার পর অতিথিবৃন্দ প্রদর্শনীর স্টলগুলো পরিদর্শন করেন। স্টল পরিদর্শন শেষে প্রাণিসম্পদ খাতে সফলতা অর্জনকারী উদ্যোক্তা, প্রাণির খাদ্য ও ওষুধ বিক্রেতাদের সম্মাননা সনদ ও সম্মানি প্রদান করা হয়। এছাড়াও, সপ্তাহব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সপ্তাহব্যাপী এই কর্মসূচি আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com