সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামানের বহিস্কারাদেশ প্রত্যাহার 

জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামানের বহিস্কারাদেশ প্রত্যাহার 

নিজস্বপ্রতিবেদক:  সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান-কে  দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। বুধবার  (২৬ নভেম্বর ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়। কেন্দ্রীয় বিএনপির দপ্তর থেকে ইস্যু করা চিঠিতে (সূত্র: বিএনপি/সাধারণ/৭৭/৫৪১/২০২৫) বলা হয়, ইতোপূর্বে তাকে ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। সম্প্রতি  তিনি বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আবেদন করার পর দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার এই শাস্তি প্রত্যাহার করে তাকে আবার দলে স্থান দেওয়া হলো এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।  আক্তারুজ্জামানকে মূলত ২০২১ সালের ১৬ জানুয়ারি জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে  বহিষ্কার করা হয়েছিল। তবে চিঠিতে উল্লেখ করা হয়েছে, এখন থেকে তিনি অবশ্যই দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করবেন। এই সিদ্ধান্তের অনুলিপি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য আলহাজ্ব জি কে গউছ (সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগ), কলিম উদ্দীন আহমেদ মিলন (সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগ), মিফতাহ সিদ্দিকী (সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগ) এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও ১নং সদস্যের নিকট পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান এ প্রতিবেদক কে বলেন, বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত দীর্ঘদিন পর আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় আমি আনন্দিত। এখন থেকে নিয়মিত স্থানীয় বিএনপির কার্যক্রমে অংশগ্রহণ করব। অচিরেই দলের সবাইকে নিয়ে বসবো।এতে সকলের সহযোগিতা কামনা করি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com