সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর

কমলগঞ্জের বন্ধ পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড়

কমলগঞ্জের বন্ধ পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড়

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় সারাদেশের মত কমলগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে প্রবেশ ও ঘোরাঘুরি নিষেধ ছিল। তারপরও পবিত্র ঈদ-উল ফিতরের দিন শুক্রবার ও ঈদের পরদিন বৃষ্টি উপেক্ষা করে স্বাস্থ্যবিধি না মেনেই লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক ও বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতি সৌধসহ পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকের ঢল নেমেছিল। ঈদে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান প্রবেশ ফটক বন্ধ থাকায় ভিতরে প্রবেশ করতে না পারলেও বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়া উদ্যানের সামনের সড়কে, মাধবপুর চা বাগান লেকসহ বিভিন্ন চা বাগানের চা প্লান্টেশন এলাকায় উপচেপড়া ভিড় ছিল পর্যটকদের। আগত পর্যটকরা মানেননি কোন স্বাস্থ্য বিধি ও কোনো বাঁধা। ফলে মাধবপুর লেক এলাকায় শুক্রবার ঈদের দিন দুপুরের পর থেকে এবং ঈদের পরের ২দিন মোটরসাইকেল, প্রাইভেট কার, সিএনজি অটো নিয়ে আসা পর্যটকদের ছিল অবাধে দল বেধে প্রবেশ আর ঘোরাঘুরি। একই অবস্থা ধলই চা বাগানে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতি সৌধ এলাকা, শমশেরনগর চা বাগানের লেক, শমশেরনগর চা বাগান গল্ফ মাঠ, ফুলবাড়ি চা বাগানসহ বিভিন্ন চা বাগানের পাহাড়ি উঁচু নিচু এলাকায় সব বয়সী পর্যটকদের ঘোরাঘুরি। কেউ কেউ পিকআপ ভ্যান গাড়িতে মাইক লাগিয়ে নাচ গান করতে দেখা যায়। মাধবপুর চা বাগান লেকের ফটকে পর্যটকদের ব্যবহৃত যানবাহন আটকানোর চেষ্টা করলেও পর্যটকরা কোন প্রকার বাঁধা মানেন নি।
রোববার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা ঘুরে দেখা যায় উদ্যানের প্রধান ফটক তালাবদ্ধ থাকায় ও নিরাপত্তাকর্মীদের সতর্কতায় কোন পর্যটক ভেতরে প্রবেশ করতে পারেননি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com