শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

জগন্নাথপুরে সেতুর সংযোগ সড়কে ধ্বস: কাঠের উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল!

জগন্নাথপুরে সেতুর সংযোগ সড়কে ধ্বস: কাঠের উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল!

স্টাফ রিপোর্টার :  সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় ক্ষতিগ্রস্ত স্থানে কাঠের সেতু স্থাপন করে ঝুঁকি নিয়ে চলাচল করছেন জনসাধারণ। ফলে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

 জানাযায়, উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল সড়কের ধোপাখালি খালের ওপর নির্মিত সেতুর দক্ষিণ পাশের অ্যাপ্রাচ ধসে পড়েছে। ধসে যাওয়া স্থানে স্থানীয় এলাকাবাসী বাঁশ ও কাঠ নিয়ে সাঁকো তৈরী করে ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতায়াত করছেন। প্রতিদিন ঝুঁকি নিয়ে যান চলাচল করছে ওই সড়ক দিয়ে।
এলাকাবাসি জানান, গ্রামের বুধরাইল সড়কের এই সেতু দিয়ে ইউনিয়নের প্রধান সড়ক ভবেরবাজার-সৈয়দপুর সড়ক হয়ে ইউনিয়নসহ উপজেলা সদরে যোগাযোগ করতে হয়- অনুচন্দ, মোরাদাবাদ, বুধরাইল, উলুকান্দি ও ইসলামপুরসহ ৬ /৭টি গ্রামের মানুষ কে। দেড় বছর পূর্বে সেতুর অ্যাপ্রোচ সড়ক ধসে পড়ে। পরে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত স্থানে বাঁশ ও কাঠ দিয়ে সেতু তৈরী করে পারপার করে আসছেন।
স্থানীয় যুবক আমিনুল মামুন বলেন, দেড় বছর আগে সেতুর সংযোগ সড়ক ভেঙে পড়ে। যে কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছিল। পরে এলাকাবাসির উদ্যোগে ভেঙে যাওয়া স্থানে বাঁশ এবং কাঠ দিয়ে বিকল্প সেতু তৈরী করা হয়। ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত ছোট ছোট যান চলাচল করছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে যে কোন মহুর্তে দূর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী ।
স্থানীয় উপজেলা দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্র জানায়, ২০১৬-১৭ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়য়ে ৩২ লাখ টাকা ব্যয়ে খোপাখালি খালের পর সেতুটি নির্মাণ করা হয়। কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান রায় কনস্ট্রাকশন।
জগন্নাথপুর উপজেলা দুর্যোগ ও ত্রাণ ব্যবস্হাপনা কর্মকর্তা (পিআইও) শাহাদাত হোসেন ভূঁইয়া জানান শিগগির ক্ষতিগ্রস্হ স্থান মেরামতের ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com