বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

দেশে ফিরছেন সাকিব, তাকে নিয়েই চট্টগ্রামে উড়াল দেবে টেস্ট স্কোয়াড

দেশে ফিরছেন সাকিব, তাকে নিয়েই চট্টগ্রামে উড়াল দেবে টেস্ট স্কোয়াড

স্পোর্টস ডেস্ক ::  সবকিছু ঠিকঠাক থাকলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। চোট থেকে সেরে উঠায় আজ  রবিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরতে যাচ্ছেন তিনি। ফলে তাকে নিয়েই টেস্ট স্কোয়াড ঘোষণা করবেন নির্বাচকরা।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন চোটে পড়েন সাকিব। যার কারণে খেলতে পারেননি টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচ। ফলে দুবাই থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান। মিস করেছেন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজও।

আগামীকাল সোমবার (২২ নভেম্বর) টেস্ট সিরিজের দল ঘোষণা করতে পারেন নির্বাচকরা। জানা গেছে, সাকিবকে নিয়েই চট্টগ্রামের উদ্দেশে উড়াল দেবে স্কোয়াড। অর্থাৎ দেশে পা রাখার একদিন পরই দেশের ক্রিকেটের এই সেরা তারকাকে ধরতে হবে চট্টগ্রামের বিমান।

আগামী ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ৪ ডিসেম্বর থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com