সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে ঝড়ের কবলে পড়ে মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু!

জগন্নাথপুরে ঝড়ের কবলে পড়ে মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু!

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে এক মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মাওলানা বদরুল ইসলাম (৪৮) নামের ওই শিক্ষক উপজেলার পাটলী ইউনিয়নের লাউতলা গ্রামের মৃত শামসুদ্দিন আহমেদের ছেলে।তিনি পাটলী টাইটেল মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

এলাকাবাসী জানান, বুধবার রাতে বাড়ির পাশে বিলচর হাওরে ছোট ভাই রশিদ মিয়া কে নিয়ে মাছ ধরতে যান। রাত ৯ টার দিকে প্রচন্ড ঝড়োবাতাস বইলে মাছ ধরার নৌকা উল্ঠে দুই ভাই পানিতে পড়ে যায়। এসময় সাঁতার দিয়ে ছোট ভাই রশিদ পাড়ে উঠতে পারলেও বড় ভাই বদরুল নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ পাওয়া যায়।

সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী জানান, তিনি আমার গ্রামের মাদরাসায় শিক্ষকতা করতেন। একজন ভাল মানুষ ছিলেন। তার অবুঝ ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। লাউতলা গ্রামে জানাযা শেষে দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com