মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

পাহাড় ও বনের গাছ না কাটার নির্দেশ বনমন্ত্রীর

পাহাড় ও বনের গাছ না কাটার নির্দেশ বনমন্ত্রীর

এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বনায়নের যে লক্ষ্য, তা অর্জনে ২০৩০ সাল পর্যন্ত পাহাড় ও বনের গাছ না কাটার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বনরক্ষকদের এই নির্দেশ নিশ্চিতে কাজ করার আহ্বান জানান।

রোববার (২৪ জুলাই) জাতীয় বৃক্ষমেলা ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন।

এ সময় মন্ত্রী বলেন, আমাদের দেশের বিপুল জনসংখ্যার জন্য এখন পর্যাপ্ত বন করা কঠিন। আগে মানুষ কম ছিল, বন বেশি ছিল। তবে এখন হিসেব বদলেছে। আগে জনপদ পর্যন্ত বন ছিল, এখন বন পর্যন্ত মানুষের জনপদ। বনে বসবাস করা আদিবাসীরাও বনের ভেতর বড় জনপদ গড় তুলছেন। বর্তমানে আমাদের বনের পরিমাণ ১৪.২ শতাংশ। আর সামাজিক বনায়নসহ এটি আরও কিছু বেশি। আমাদের প্রয়োজন ২৫ শতাংশ বনায়ন। সে লক্ষ্য অর্জনে আমরা সিদ্ধান্ত নিয়েছি ২০৩০ সাল পর্যন্ত বনের কোনো গাছ কাটা যাবে না, বিশেষ করে অবৈধভাবে। আর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বনরক্ষকদের এই নির্দেশ নিশ্চিতে কাজ করার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, পলিথিনের ব্যবহার কমিয়ে পাটের ব্যাগের ব্যবহারের জন্য সবাইকে আগ্রহী হতে হবে। এছাড়া টিলা কাটা ও নদী ভরাট বন্ধ করে বৃক্ষ রোপণের জন্যও সবার সহযোগিতা প্রত্যাশা করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এবং সচিব ড. ফারহিনা আহমেদ। সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।

এর আগে বৃক্ষরোপণ, বনায়ন ও বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা স্মারক দেওয়া হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com