শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জরুরি: মঞ্জু সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রবেশ পথের গেটে অগ্নিসংযোগ এমপি কয়ছর আহমেদের প্রচেষ্টায় জগন্নাথপুরের বৃহৎ দুটি সেতু অনুমোদন হওয়ায় হাওরবাসীর মধ্যে আনন্দ যুক্তরাজ্যে বাংলদেশী কমিউনিটিতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের কোনো স্থান নেই নবনির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্ধোধন কালে কয়ছর আহমেদ এমপি; অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি জগন্নাথপুরের সমদল ও ইটাখোলা সহ ২৫৬ সেতু একনেকে অনুমোদন। টুঙ্গিপাড়ায় থানা ও এমপি’র বাড়িতে আগুন জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন

রোনালদোর গোলে বাঁচল রিয়াল

রোনালদোর গোলে বাঁচল রিয়াল

 

স্পোর্টস ডেস্ক ::
ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ দিকের গোলে হার এড়ালো জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গতকাল স্প্যানিশ লা লিগায় দুর্বল দল অ্যাটলেটিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। চলতি লীগে প্রথম দেখায় বিলবাওয়ের সঙ্গে গোল শূন্য ড্র করে রিয়াল। এ ড্র’র ফলে ৩৩ ম্যােেচ ৬৮ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে বর্তমান চ্যাম্পিয়ান রিয়াল মাদ্রিদ। দিনের অন্য ম্যাচে গেতাফের কাছে ২-১ গোলে হেরে যাওয়া ভ্যালেন্সিয়া ৬৫ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। ৮৩ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সেলোনা।
এক ম্যাচ কম খেলে দুই নম্বরে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বুধবার সান্টিয়াগো বার্নাব্যুতে ম্যাচের অষ্টম মিনিটে দানি কারভাহালের পাসে রোনালদোর হেড প্রতিপক্ষের গোলপোস্টে লাগলে নিশ্চিত গোল বঞ্চিত হয় রিয়াল মাদ্রিদ। এর পাঁচ মিনিট পর রিয়াল সমর্থকদের স্তব্ধ করে বিলবাওকে এগিয়ে দেন ইনকি উইলিয়ামস। পরে ২১তম মিনিটে বিলবাওয়ের গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেনি মার্কো আসেনসিও। ৩১তম মিনিটে টনি ক্রুসের অসাধারণ এক ফ্রি-কিক ঠেকিয়ে দেন বিলবাওয়ের গোলরক্ষক কেপা রিসাবালাগা। এর পরেও কয়েকবার সফরকারীদের গোলপেস্টের নিচে ত্রাতা হয়ে দাঁড়ান এ গোলরক্ষক। পরে ম্যাচের ৮৭তম মিনিটে লুকা মদ্রিচের পাসে নিখুঁত শটে বল জালে জড়ান ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি আসরে এ নিয়ে ২৪ গোল করলেন এ পর্তুগিজ সুপারস্টার

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com